নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্যসহ ৯ জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৬ থেকে দুপুর ১টার পর্যন্ত শহরের পোঁরশা রেস্টহাউস ও হোটেল নীল সাগর থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৭টি অ্যান্ডয়েড ও ৪টি বাটন মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী, ১ জন অভিভাবক ও দালাল চক্রের সদস্য ২ জন।
দালাল চক্রের আটককৃত আহসান হাবিব (৪০) তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে ও মামুনুর রশিদ (৪১) নওগাঁর পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দিনের ছেলে। অভিভাবক ফারাজুল ইসলাম (৪৮) নওগাঁর মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।
আটককৃত পরীর্ক্ষীরা হলেন আবু সাইদ (৩১) তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের আবুল বাসারের ছেলে, সারোয়ার হোসেন (৩১) নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্ডীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে, হাবিবুর রহমান (২৬) নওগাঁর মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের ফারাজুল ইসলামের ছেলে, ফারুক হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার মালাহার গ্রামের লৃৎফর রহমানের ছেলে, আতাউর রহমান (৩০) নওগাঁ সাপাহার উপজেলার সাপাহার কওমি মাদরাসা পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে ও রেহান জান্নাত (৩১) নওগাঁর পোরশা উপজেলার দিঘা গ্রামের একরনামুল হকের মেয়ে।
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, প্রশ্নপ্রত্র ফাসঁ চক্রের ২ সদস্যসহ ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসা করা হচ্ছে।