আরআর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডের ১৫ বছরের উৎকর্ষ উদযাপন

বাংলাদেশের বৈদ্যুতিক শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আরআর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড, তাদের স্বনামধন্য কেবল ব্র্যান্ড আর আর কেবল-এর সফল যাত্রার অংশ হিসেবে ১৫ বছরের উৎকর্ষ উদযাপন করেছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে এক বিশেষ অভ্যন্তরীণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন পর্ব সম্পন্ন হয়, যেখানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্ষদ ও সকল স্তরের কর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর জনাব এম. হারেস আহমেদ, ডিরেক্টর ও সিইও জনাব মাহবুব হোসেন মিরদাহ, ডিরেক্টর জনাব এ. এন. এম. মানজুর মুর্শেদ, ডিরেক্টর জনাব আহমেদ আশফাকুর রহমান, ডিরেক্টর জনাব এ. এম. এহসানুল বারী, ডিরেক্টর জনাব রাঘিব হাসান এবং ডিরেক্টর জনাব আহমেদ তাহমিদুর রহমান।

আরআর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডের সকল অভ্যন্তরীণ বিভাগ ও কর্মীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন, যা প্রতিষ্ঠানটির পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের শক্তিশালী সংস্কৃতির প্রতিফলন। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেইআর আর কেবল আজ নিরাপত্তা, গুণগত মান ও নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে বাজারে সুপ্রতিষ্ঠিত।

অনুষ্ঠানে বক্তব্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মী, ব্যবসায়িক অংশীদার, ডিলার ও স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, গত ১৫ বছরে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা গড়ে উঠেছে মান, নিরাপত্তা, উদ্ভাবন ও আস্থার ভিত্তিতে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নেতৃত্ববৃন্দ বলেন, আগামী দিনগুলোতে আর আর কেবল ব্র্যান্ডকে আরও শক্তিশালী করা, পণ্যের উৎকর্ষ বৃদ্ধি এবং দেশের নিরাপদ ও টেকসই বৈদ্যুতিক অবকাঠামো উন্নয়নে অবদান রাখাই তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নতুন উদ্দীপনা ও অঙ্গীকারের মধ্য দিয়ে—যেখানে সবাই একসাথে আগামী দিনের আরও সাফল্যময় যাত্রার প্রত্যয় ব্যক্ত করেন।