ইসির অনুরোধে তারেক রহমানের সফর স্থগিত: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪’এর ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জেয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি।