গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানস্থলে এসেই তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবং লন্ডন থেকে দেশে ফেরার পর প্রথমবার তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেকগুলো বছর সংগত কারণেই দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা-সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময় হয়নি। এ কারণে দলের পক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এতে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন।
বিস্তারিত ভিডিওতে-