পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির ১০ নেতাকর্মীর অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অব্যাহতি প্রত্যাহার করা হয়।
তারা হলেন- উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আ. হালিম মাস্টার, ৭নম্বর ওয়ার্ডের সদস্য বরকত উল্লাহ তালুকদার, ৬নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাসনাত ডালিম, ৫নম্বর ওয়ার্ডের সভাপতি মো.শহিদুল ইসলাম, ১নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রেজোয়ান, ৩নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, ৯নম্বর ওয়ার্ডের সদস্য মো.জাফর বাহাদুর, নাজিরপুর সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.হুমায়ুন হাজরা, ৯নম্বর ওয়ার্ডের সদস্য আবু সাঈদ খান এবং শাঁখারীকাঠী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো.সোহেল মল্লিককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান বলেন,দলীয় শৃঙ্খলা রক্ষা করা আমাদের মূল দায়িত্ব। সংশ্লিষ্ট নেতাকর্মীদের পক্ষ থেকে আনা আবেদন, পরিস্থিতি বিবেচনা ও দলীয় সিদ্ধান্তের আলোকে তাদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।