গায়কের ঘনিষ্ঠ চুম্বনে তারা সুতারিয়ার সম্পর্কে ভাঙন!

একটি কনসার্টে প্রেমিক ভারতীয় অভিনেতা বীর পাহাড়িয়ার সামনে প্রেমিকা ও অভিনেত্রী তারা সুতারিয়াকে চুমু দেওয়ার ঘটনায় নেটদুনিয়ায় তোলপাড়। সবার সামনে পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়া ভালোভাবে নেননি বীর। চুম্বন কাণ্ডের পর থেকে তাদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়! যা রূপ নিয়েছে বিচ্ছেদে।

 ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনেকটা গোপনীয়তার সঙ্গে দুইজনের সম্পর্কের ইতি টেনেছেন তারা-বীর। যদিও সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু এখনও জানাননি এই প্রেমিক যুগল। 

কনসার্টের কিছু ভিডিওতে দেখা গেছে, তারা সুতারিয়ার হাত ধরে মঞ্চে আসেন এপি। খানিক দূরে দাঁড়িয়ে তারার প্রেমিক বীর পাহাড়িয়া। তার সামনেই তারা সুতারিয়ার সঙ্গে মঞ্চে বারবার ঘনিষ্ঠ হন এপি। 

ভিডিও দেখে বোঝা যায়, তা দেখে বিরক্ত বীর পাহারিয়া। গায়ক এপি এবং তারার চুমুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে নেটিজেনদের একাংশ বলেন, বীর নাকি প্রেমিকাকে এপির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছেন। কারও দাবি, বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না বীর, তা একেবারে স্পষ্ট।