রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন (রাবিয়ান) নাটোর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠানে রাবিয়ান নাটোর জেলা সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, নাটোর-২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি শামসুল ইসলাম মল্লিক, জেলা রাবিয়ানের সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী অনুষ্ঠানে কয়েক শ রাবিয়ান অংশ নেন, স্মৃতিচারণ করেন এবং বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন। এর আগে সকালেই শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।