সোনাগাজীতে জামায়াত আমিরকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন জামায়াত আমির আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী রিটার্নিং অফিসার।

আজ শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

জানা গেছে, শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার তাকিয়া বাজারে গণসংযোগ ও দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় বগাদানা ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আচরণবিধি লঙ্ঘন করায় এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। 

তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।