রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের মধ্যে গোলাগুলি, নিহত ১

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে নুর কামাল নামে একজন নিহত হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার মধ্যরাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।  একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। জানা গেছে, দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ডাকাত দলের মধ্যে প্রায়ই গোলাগুলি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ের ঘটনা ঘটছে। নিহত নুর কামাল নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং অস্ত্রধারী সন্ত্রাসী।

ওসি মো. সাইফুল ইসলাম জানান, গোলাগুলির ঘটনায় নুর কামাল নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।