নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় রাসেল ইসলাম (২৫) ও আকাশ রায় (২৪) নামে অটো রাইস মিলের দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশাকান্দা রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফুর রহমানের ছেলে রাসেল ইসলাম (২৫) ও দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)।  

পুলিশ শ্রমিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জীবন কুমার সাহার অটো রাইস মিলে ১৫ জন শ্রমিক কাজ করতেন। শনিবার মিল বন্ধ থাকায় সন্ধ্যায় কয়েকজন শ্রমিক বেড়াতে বের হন পাশের রেল লাইনে। 

এসময় খারাপ লাগছে বলে রাসেল ও আকাশ মিলে ফিরে যাচ্ছিলো। এরপর রাতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজনই পড়ে যায়। ট্রেন যাওয়া শেষে অন্য শ্রমিকরা জুতা পরে থাকতে দেখে এগিয়ে গিয়ে দুজনকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শ্রদ্ধানন্দ নাথ বলেন, হাসপাতালে দুজনকে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষা করে আমরা মৃত পাই