বেলকুচিতে বসত বাড়িতে আগুন 

সিরাজগঞ্জের বেলকুচিতে বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০) জানুয়ারি রাত ২টার সময় দৌলতপুর (পেস্তক) দক্ষিণপাড়া মো. জেলহক আলীর ছেলে মো. ইয়াহিয়ার বাড়িতে দুর্বৃত্তরা বসত বাড়িতে আগুন দেয়। আগুনে ইয়াহিয়ার একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ঘরের ভিতরে ইয়াহিয়ার পরিবারের সদস্য থাকলেও তারা কেও আহত হয়নি, ঘরে আগুন লেগেছে বুঝতে পেরে তারা সবাই ঘর থেকে বাহিরে
দ্রুত বের হয়। আগুনের খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর জন্য দ্রুত পদক্ষেপ নিলে আশেপাশের কোন বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়নি। 

স্থানীয় সূত্রে জানা যায় ইয়াহিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেলকুচি উপজেলার ৪নং দৌলতপুর  ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। 
রাজনৈতিক শত্রুতার জেরেই দুর্বৃত্তরা ইয়াহিয়ার বাড়িতে আগুন দেয়।  

এ বিষয়ে ইয়াহিয়া বলেন দুর্বৃত্তরা আমাকে হত্যার উদ্দেশ্যেই আমার বসতবাড়িতে আগুন দেয়। রাজনৈতিক কারণে আমি বাড়িতে না থাকলেও আমার স্ত্রী সন্তান পরিবারের সবাই বাড়িতে থাকতো। দুর্বৃত্তদের আগুন থেকে প্রাণে বাঁচার জন্য আমার পরিবারের সদস্যরা ঘর থেকে দ্রুত বের হয়। পরে ঘরে থাকা আসবাপত্র, পুড়ে ছাই হয়ে যায়। আমি আমার পরিবারের সঙ্গে আলোচনা করে দ্রুত আইনের ব্যবস্থা নেব। 

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. ফরিদ বলেন এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পাইলে ব্যবস্থা নেব।