আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গণেশ প্রকাশ গনেজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

শনিবার (১০ জানুয়ারি) রাতে নগরীর কোতোয়ালী থানার জেলা পরিষদ সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

গত ২০২৪ সালের ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন নাকচকে কেন্দ্র করে তার অনুসারীরা কুপিয়ে ও পিটিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে।

আলিফের বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ৩১ জন এজাহারভুক্ত ও ১০/১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গণেশের নাম রয়েছে।