মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এক ফার্মেসি মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে মীরকাদিম পৌরসভার গোয়ালঘূর্নি এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানের সময় তিনি বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণের অভিযোগে ফার্মেসি মালিক রাহাত আহমেদকে জরিমানা করেন।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, দুপুর ১টা থেকে ২টার মধ্যে গোয়ালঘূর্নি এলাকার একটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়ার পর মালিককে জরিমানা করা হয়। অভিযান চলাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।