`বোল্ড' দৃশ্যে আপত্তি নেই শ্রাবন্তীর!

টলিউডের বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কয়েকদিন পর পরই স্যোশাল মিডিয়ায় খোলামেলা ছবি দিয়ে উত্তাপ ছড়ান নেটিজেনদের মাঝে। তবে হট ছবি শেয়ার করলেও এখন পর্যন্ত পর্দায় তাকে ততটা অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি তাকে। এবার সেই ধরনের দৃশ্যে অভিনয় করার আভাস দিলেন এই অভিনেত্রী। এক পডকাস্ট শো’তে অভিনেতা রাহুল ব্যানার্জির সঙ্গে এসব কথা জানান শ্রাবন্তী। 

অনুষ্ঠানে সঞ্চালক রাহুল জানতে চান, সিনেমায় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে বলা হয় ‘বোল্ড সিন’। এমন দৃশ্যে তোকে খুব একটা দেখা যায়নি। তুই এসব দৃশ্যে অস্বস্তি বোধ করিস? জবাবে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ওরকম বোল্ড সিন! বুম্বাদার (প্রসেনজিৎ চ্যাটার্জি) সঙ্গে ‘কাবেরী অন্তর্ধান’-এ আমার বাবার চরিত্রে অভিনয় করেন। আমার হাত-পা কাঁপছিল। তিনি এত মিষ্টি একজন মানুষ, সত্যি বলতে উনি আমাদের সবার অভিভাবক।উনি এত সাপোর্ট করেছেন, এত সুন্দর করে কেজি শটটা নিয়েছেন। আমার ভয়টাই কেটে গিয়েছিল। হ্যাঁ, আমি এখন পর্যন্ত ওরকম দৃশ্যে (বোল্ড) অভিনয় করিনি। 

অন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তিবোধ করেন কি না তাও পরিষ্কার করেছেন শ্রাবন্তী। তার কথায়, অস্বস্তি বলতে, আমার কাছে ওরকম কাজ এখন পর্যন্ত আসেনি। আমি অনেক কমার্শিয়াল সিনেমায় অভিনয় করেছি। আর কমার্শিয়াল সিনেমায় তো ওরকম কিছু থাকে না। 

তিনি বলেন, কিছু রিয়েলিস্টিক সিনেমা হয়, সেখানে যদি ওরকম কিছু ডিমান্ড করে, সেটাও চিত্রনাট্য অনুযায়ী। সবটাই তো টেকনিক। সেই টেকনিকে যদি শুট করা হয়, তবে আমার আপত্তি নেই। সেটা পুরোপুরি পরিচালক ও ডিওপির কাজ। আমার মনে হয়, দৃশ্যটি ছাড়া যদি গল্পটা ভালো লাগবে না, দৃশ্যটি ডিমান্ড করছেই, সেক্ষেত্রে যদি ঠিকঠাকমতো আমাকে রাজি করাতে পারে, তাহলে আমি করতে রাজি আছি।