বগুড়ার দুপচাচিয়ায় ট্রাকের ধাক্কায় পারভেজ হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার ( ১২জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুপচাঁচিয়া পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ হোসেন (২৫) শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামের বাসিন্দা ও কাহালুর বীরকেদার এলাকায় আজাদ পেপার মিলের কর্মচারী।
দুপচাঁচিয়া থানা পুলিশের পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম জানান, পারভেজ হোসেন মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে দুপচাচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন পারভেজ হোসেন।
তিনি জানান, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে। অজ্ঞাত ট্রাকটি শনাক্তের কাজ চলছে।