পটুয়াখালীর দুমকি উপজেলায় ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাওলাদার মোশাররফ হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের আওতায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুমকি থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদ এ তথ্য নিশ্চিত করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাওলাদার মোশাররফ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।