বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় শীত নিবারণ করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে জামিরোন বিবি নামে ৮৫ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত জামিরোন বিবি উপজেলার চামরুল ইউনিয়নের কাথহালী দক্ষিণপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী।
পরিবার ও ওসি আফজাল হোসেন জানান, শনিবার রাতে প্রচণ্ড শীত থেকে বাঁচতে তিনি ঘরের ভেতরে চুলার পাশে আগুন পোহাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত চুলার আগুন তার গায়ে থাকা কাপড়ে লেগে যায়। এতে শরীরের বেশকিছু অংশ পুড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।