নোয়াখালীর হাতিয়ায় ‘মিগো’ মোবাইল কোম্পানির রিটেইলারদের জন্য রিটেইল মিট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণাঞ্চলের জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ আয়োজন করা হয়।
রিটেইল মিটের সভাপতিত্ব করেন মিগো মোবাইলের হাতিয়া ডিস্ট্রিবিউটর ‘সাবিহা টেলিকম’-এর পরিচালক মেহেদি হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিগো অ্যালায়েন্স বিডির বিক্রয় ও বিপনন বিভাগের পরিচালক আসিফুর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সেলস ম্যানেজার ইয়াসিন আরাফাত। এছাড়া ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার ইউনুস মিয়া, স্থানীয় রিটেইলার আমজাদ হোসেনসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আসিফুর রহমান খান বলেন, ‘আমরা মোবাইলের আপডেট ভার্সনগুলো নিয়ে কাজ করছি। যেহেতু হাতিয়া দ্বীপাঞ্চল, এখানে বিশেষভাবে এম্পায়ার ব্যাটারির ফোনের চাহিদা বেশি। ব্যবহারকারীরা যাতে ভালো সাপোর্ট পান, সেই জন্য এখানে একটি সার্ভিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।’
হাতিয়া ডিস্ট্রিবিউটর মেহেদি হাসান জানান, ‘আজকের রিটেইল মিটের মূল উদ্দেশ্য ছিল রিটেইলারদের সঙ্গে ব্যবসায়িক সুবিধা-অসুবিধা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কোম্পানির ম্যানেজমেন্টের সাথে সরাসরি সংযুক্তি বাড়ানো।’
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। রিটেইলারদের মাঝে র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং মধ্যাহ্ন ভোজের মাধ্যমে রিটেইল মিটটি শেষ হয়।