বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের সুযোগ নিয়ে যারা দেশকে অস্থির করার চেষ্টা করছেন, খুনখারাবি ও মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করছেন, তারা বাংলাদেশের স্বাধীনতা কখনোই চায়নি। দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। জনগণ তাদের ফাঁদে পা দেবে না।
গতকাল সোমবার বিকেলে শাহবাগ বারডেম হাসপাতালে ‘বারডেম জেনারেল হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ’ আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্বাস এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এখনো ষড়যন্ত্র চলছে। ভাবটা এমন, বিএনপি কথাই বলতে পারবে না। বললেই টুইস্ট করা হচ্ছে। কোটি কোটি টাকা লগ্নি করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যাতে আমাদের বিরুদ্ধে লেখা হয়। আমাকে টার্গেট করা হচ্ছে। যারা আমার সম্পর্কে অপপ্রচার করছেন, তারা অপরিপক্ব। তারা হয়তো আমার সম্পর্কে কিছু জানে না। এ অপরিপক্বরা যদি সংসদে আসে, তাহলে সংসদের কী অবস্থা হবে আল্লাহ জানেন!’
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।