জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের প্রার্থিতা বাতিলের দাবিতে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইসি’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে মিছিলটি ইসলামিক ফাউন্ডেশনের সামনে আটকে দেওয়া হয়।
এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে জুলাই ঐক্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেয়। আগামীকাল বিভাগীয় শহরগুলোতেও একই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
কর্মসূচিকে ঘিরে ইসি এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।