গোপালগঞ্জে ইজিবাইক খালে পড়ে সৌদি প্রবাসীর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শখের বশে ইজিবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে সৌদি প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কোটালীপাড়ার আশুতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাশেম মোল্লা (৩২) কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ভাই হোসেন আলী মোল্লা জানান, সৌদি আরব থেকে কিছুদিন আগে দেশে আসা তার ভাই কাশেম শখের বসে ইজিবাইকটি চালাতে বের হন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকসহ তিনি খালে পড়ে যান। 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দোকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।