আসিফ নজরুল বললেন

প্রবাসীকল্যাণ ব্যাংকে শরিয়াহভিত্তিক ঋণ চালু হচ্ছে

প্রবাসীদের জন্য প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরিয়াহভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম।

গতকাল মঙ্গলবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

তিনি লেখেন, ‘প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরিয়াহভত্তিকি ঋণ দেওয়ার কার্যক্রম। আজকে (গতকাল) ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন এ মাসের মধ্যে এই কার্যক্রম চালু করা সম্ভব হবে।’ প্রবাসীকল্যাণ উপদেষ্টা আরও বলেন, ‘এই পদক্ষেপ নিতে আমাদের উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। ওনাকে অনেক ধন্যবাদ।’