চুরি করতে গিয়ে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আবর্জনার স্তূপে আগুন দেয় একদল টোকাই। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। গত সোমবার রাতে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এমন একটি প্রতিবেদন দিয়েছে মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
এ বিষয়ে মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন বলেন, বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, টোকাইরা চুরি করতে গিয়ে স্ক্র্যাবের ভাগাড়ে (আবর্জনার স্তূপ) আগুন ধরিয়ে দিয়েছিল।