ঢাকার তাপমাত্রা অপরিবর্তনের পূর্বাভাস

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, এলাকাজুড়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ।

এর আগে মঙ্গলবার ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।