নারায়ণগঞ্জে পণ্যবাহী ট্রাকের চাপায় পথচারী নিহত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জের ফতুল্লার জেলা ও দায়রা জজ আদালতের সামনে পণ্যবাহী ট্রাকের চাপায় মাদুলী ইসলাম ভূঁইয়া নামে এক পথচারী নিহত হয়েছে।

আজ বুধবার দুপুরে এ ঘটনা দুর্ঘটনা ঘটে। সে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা। সকালে (চেক সংক্রান্ত) মামলার বিষয়ে  আদালতে এসেছিলেন বলে জানান প্রতিবেশী রোকসানা ইব্রাহিম।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।