চেম্বার আদালত

কুমিল্লা-৪ আসনে বিএনপির মুন্সি ঋণখেলাপিই থাকছেন

ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি ঋণখেলাপিই থাকছেন। এতে তার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চয়তায় পড়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। এই বিষয়ে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। মুন্সিকে ঋণদানকারী প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী বিভূতি তরফদার দেশ রূপান্তরকে বলেন, গতকাল ব্যাংক কর্তৃপক্ষ মঞ্জুরুল আহসান মুন্সীকে ঋণ পুনঃতফসিলের সুযোগ দিয়েছে। 

এর আগে গত ৮ জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে এ আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে মঞ্জুরুল আহসান মুন্সী।