তারেক রহমানকে নিয়ে আঁকা কার্টুন হস্তান্তর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে “I have a plan for the people of my country, for my country” শীর্ষক কার্টুন হস্তান্তর করেছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়।

মঙ্গলবার সন্ধ্যায় (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসে তারেক রহমানকে এই দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো সংশ্লিষ্ট কার্টুনটি উপহার দেন কার্টুনিস্ট উদয়।

কার্টুনিস্ট উদয় তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, তারেক রহমানের উপর আঁকা এমন একটি কার্টুন তার হাতে তুলে দেয়াই স্বপ্ন ছিল। আজ তা দিতে পেরে আমি অতি আনন্দিত।

এ সময় বিএনপি চেয়ারম্যান কার্টুনটি গ্রহণ করে কার্টুনিস্ট উদয়কে এটি আঁকার জন্য ধন্যবাদ জানান।