মাঘের শুরুতে রাজধানীর শীতের বার্তা

বাংলা মাসের মাঘ মাসের ১ তারিখ আজ। এই দিন সকাল ৬টায় রৌদ্রজ্জ্বল ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় রাজধানী ও এর আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে। আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতে সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।