বিরামপুর

উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন ড. নূরুল ইসলাম

দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম এবার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।

এবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ভূমিকার স্বীকৃতি স্বরূপ  তাকে বিরামপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি (নায়েম) ঢাকা কর্তৃক আয়োজিত অধ্যক্ষ কোর্সে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। একজন কবি ও প্রাবন্ধিক হিসাবে পরিচিত অধ্যক্ষ ড. নূরুল ইসলাম বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি।

তার এই সাফল্যে শিক্ষক, সাংবাদিক ও সুধিমণ্ডলী তাকে অভিনন্দন জানিয়েছেন।