চট্টগ্রামের পটিয়ায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো. নাছির মিঞাকে (৪০) গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে পটিয়া থানা পুলিশের ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে উপজেলার শান্তিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাছির কোলাগাঁও ইউনিয়নের নলান্দা ১নং ওয়ার্ড মৃত দিলু মিয়ার ছেলে বলে পুলিশ সূত্রে জানা যায়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, পটিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো. নাছির মিঞাকে পটিয়া থানার বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশের একটি টিম। গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়ধীন।