প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাতে বিএনপির চেয়ারম্যানের পরিবারের সদস্যরাও রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনায় পৌঁছায়।
বিএনপির একাধিক সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই সাক্ষাতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে।