জামায়াত জোটের সংবাদ সম্মেলনে নেই চরমোনাই পীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় অংশ নেয়া দলগুলোর সংবাদ সম্মেলনে অংশ নেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

মঞ্চে জামায়াত আমিরের পাশে চেয়ার নির্ধারিত থাকলেও আসননি চরমোনাই পীর।  

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও তারা অংশ না নেওয়ায় বিলম্বিত হয় সংবাদ সম্মেলন।

বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল হক মারুফ।

এদিকে দলের অবস্থান জানাতে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি)  বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। রাত ৮টা ২০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।