ঢাকার সরকারি কৌঁশুলী (গভর্নমেন্ট প্লিডার- জি.পি) হিসাবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. নাসির উদ্দীন। গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকার জেলা জজ আদালতে দেওয়ানি মামলা পরিচালনা করার জন্য তাকে নিয়োগ দেয় সরকার।
আইনজীবী নাসির উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হন। দেওয়ানি আইন বিশেষজ্ঞ হিসাবে ঢাকার আদালত অঙ্গনে তিনি সুপরিচিত। অ্যাডভোকেট নাসির লক্ষীপুর জেলার কমলনগর থানা এলাকার বাসিন্দা।