ফেনীর সেরাদের সেরা ব্যানারে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফেনীর সেরাদের সেরা ব্যানারে জিয়া উদ্যানে কবর জিয়ারত ও দোয়া করা হয়েছে।

আজ শুক্রবার সকালে খালেদা জিয়ার কবর জিয়ারত ও দোয়া করা হয়।

ফেনীর সেরাদের সেরা ব্যানারে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ। এ সময় তারা মরহুমা খালেদা জিয়ার কবরের সামনে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন ও তার জন্য দোয়া করেন।