রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সমবেদনা জানান।
পোস্টে জামায়াত আমির লিখেছেন, আজ সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৬ জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ডা. শফিকুর রহমান লিখেছেন, যারা এরই মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি মেহেরবানি করে তাদের ক্ষমা করুন, তাদের ওপর রহম করুন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করুন। নিহতদের স্বজনদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। যারা আহত হয়েছেন, তাদের প্রতি বিশেষভাবে রহম করুন এবং তাদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন।