নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে ১০৮ কেজি গাজা, ৯ হাজার পাঁচশ ও ১৬'শ বোতল ফেনসিডিল মোট দেড় কোটি টাকা মূল্যের মাদকসহ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার লাভড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ মাদক উদ্ধার করা হয়।
রূপগঞ্জ উপজেলা সেনাক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফ রুপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লাভরাপাড়া এলাকার আমানুল্লাহর ছেলে তানজিদ, লাভরাপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে রিফাত ও পাড়াগাঁও এলাকার রোকন উদ্দিনের ছেলে রিদুল।
সেনাবাহিনী জানায়, লাভরাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০৮ কেজি গাঁজা, ৯ হাজার ৫'শ ও ১৬'শ বোতল ফেনসিডিল মোট দেড় কোটি টাকা মূল্যের মাদকসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহতে থাকবে বলেও সেনাবাহিনী জানায়।