মাহমুদুর রহমান মান্নাকে সিসিইউতে স্থানান্তর

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা নিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে ইমার্জেন্সি বিভাগ থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার এতথ্য নিশ্চিত করেন। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ মুহূর্তে তার কোনো ব্যথা নেই এবং সামগ্রিকভাবে ভাইটাল সাইন স্বাভাবিক পর্যায়ে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আপাতত একদিন সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে। শনিবার (১৭ জানুয়ারি) প্রয়োজনীয় আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।