অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারা দেশে গ্রেপ্তার ১৯১৮২

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারা দেশে এ পর্যন্ত ১৯ হাজার ১৮২ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সারা দেশ থেকে ৩১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে অপরাধ দমনে পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের পাশাপাশি ২ হাজার ১৫৬ রাউন্ড গুলি ও ৭০০ রাউন্ড কার্তুজ, ৯৬টি ককটেল ও ১৪টি বোমা উদ্ধার করা হয়েছে।