রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা 

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ তাদের কস্ট অ্যান্ড বাজেট বিভাগে ‘ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই বিএসসি ডিগ্রিধারী হতে হবে। মাসিক বেতন ৬০ থেকে ৭০ হাজার টাকা।

প্রতিষ্ঠানের নাম: রূপায়ণ গ্রুপ

পদের নাম: ম্যানেজার

পদসংখ্যা: ১ জন

যোগ্যতা: বিএসসি (সিভিল ইঞ্জিনিয়ারিং)

অভিজ্ঞতা: ৮-১০ বছর

বেতন: ৬০,০০০-৭০,০০০ টাকা

প্রার্থীর ধরন: পুরুষ

বয়স: ৩২-৩৮ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা সেক্টর ১২)

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬