টলিউড তারকা দেবের সাফল্যের মুকুটে যোগ হলো আরও একটি পালক। ২০ বছরের অভিনয় জীবন এবং জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে এবার ভারতীয় ডাকবিভাগের ডাকটিকিটে জায়গা করে নিলেন তিনি। অভিনেতা নিজেই সমাজমাধ্যমে এই বিশেষ খবরটি ভাগ করে নিয়েছেন, যা দেখে আপ্লুত তার অসংখ্য অনুরাগী।
নিজের নামে প্রকাশিত ডাকটিকিটের ছবি শেয়ার করে দেব আবেগঘন কণ্ঠে লেখেন, ‘আমি সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট প্রকাশ করার জন্য ইন্ডিয়া পোস্ট-কে আমার আন্তরিক ধন্যবাদ। এই ধরনের সম্মানের যোগ্য হিসেবে বিবেচিত হওয়া আমার কল্পনারও অতীত ছিল। এই স্বীকৃতি যেমন মানুষের ভালবাসা ও বিশ্বাসের অবদান, তেমনই আমার মানুষ হিসেবে গড়ে ওঠার এই দীর্ঘ পথচলারও প্রাপ্তি। আমি চিরকৃতজ্ঞ।’
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল উৎসবে এই বিশেষ ডাকটিকিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেব কেবল একজন অভিনেতা নন, ঘাটালের সাংসদ হিসেবেও তিনি দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের পাশে থেকেছেন। ফলে তাঁর নিজের নির্বাচনী এলাকায় এই সম্মান প্রদান এক অনন্য মাত্রা যোগ করেছে। ডাকটিকিটটিতে দেবের প্রতিকৃতি এবং তার অবদানের উল্লেখ রয়েছে, যা তার কর্মজীবনের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল উৎসবে এই বিশেষ ডাকটিকিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেব কেবল একজন অভিনেতা নন, ঘাটালের সাংসদ হিসেবেও তিনি দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের পাশে থেকেছেন। ফলে তার নিজের নির্বাচনী এলাকায় এই সম্মান প্রদান এক অনন্য মাত্রা যোগ করেছে। ডাকটিকিটটিতে দেবের প্রতিকৃতি এবং তার অবদানের উল্লেখ রয়েছে, যা তাঁর কর্মজীবনের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।