গোপালগঞ্জে ১১৪০ ইয়াবাসহ মাদক কারবারি আটক

গোপালগঞ্জে ১ হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহাবুব হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার (১৭ জানুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া এলাকায় তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাহাবুব হাওলাদার সদর উপজেলার কাজুলিয়া গ্রামের আফসার উদ্দিন হাওলাদারের পুত্র।

ভাটিয়াপাড়া র‌্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস. এম. রেজাউল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় আসামির বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ১ হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।