ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রবিবার (১৮ জানুয়ারি) শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। সকাল ৬টায় এই শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময় রাজধানী ও এর আশপাশের এলাকায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বুলেটিনে বলা হয়, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতে সম্ভাবনা নেই।