বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক খাতেমুল আউলিয়া গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (ক.) দুইশতম জম্মবার্ষিক ও ১২০তম ‘মহান ১০ মাঘ উরস শরীফ’ উপলক্ষে তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় শনিবার (১৭ জানুয়ারি) ফটিকছড়ির মাইজভাণ্ডার শরীফের শাহী ময়দানে এ মাহফিলের আয়োজন করা হয়।
দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলর সাজ্জাদানশীন ও ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (ম.) সভাপতিত্বে এবং মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী ও মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী আব্দুল আলীম রেজভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ, মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন, মাইজভাণ্ডার শাহি জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বশিরুল আলম মাইজভাণ্ডারী ও সাবেক খতিব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী।
মাহফিলে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরী, তাজকিয়ার কেন্দ্রীয় উপদেষ্টা আবু নাসের অন্তুু, নারায়নহাট ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.ও ম ফারুক হোসাইন, ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. হুমায়ন কবির মজুমদার, মুনিরুল উলুম বারীয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন, মহি উসুন্নাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী আজম হাশেমী, সমিতিরহাট ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াস খান, নানুপুর মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহমদ উল্লাহ, আশেকানে আউলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রিদুয়ানুল হক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান উপজেলার বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহ-প্রধান, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য, মাদরাসা-এ- গাউসুল আযম মাইজভাণ্ডারী, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।