বছর না ঘুরতেই বিচ্ছেদের খবর তাহসান রহমান খান ও রোজা আহমেদের। খবরটি প্রকাশের পর থেকেই গত কিছুদিন ধরে বেশ সরগরম ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। যদিও বিষয়টি নিয়ে তাহসান মুখ খুললেও রোজা আহমেদ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।এমনকি বিচ্ছেদের কথা সামনে আসার পরও নিজের ইনস্টাগ্রামে তাহসানের ছবি ঠিক সেভাবেই রেখে দিয়েছিলেন রোজা। একইসঙ্গে রোজা নিজের নামের সঙ্গে খান পদবিও অক্ষত রেখেছিলেন। তাই অনেকেই ভেবেছিল, হয়ত তাহসানের সঙ্গে এখনো সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে রয়েছে এই মেকআপ আর্টিস্টের।
তবে সে আশা আর বাস্তবসম্মত নয়, যেটা ইঙ্গিতের মাধ্যমেই হয়ত জানিয়ে দিলেন রোজা। নিজের ইনস্টাগ্রাম থেকে তাহসানের ছবি মুছে ফেলেছেন রোজা আহমেদ। নিজের নামের সঙ্গে খান পদবি যুক্ত করেছিলেন। মুছে ফেলেছেন সেটাও। রোজার ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা যায়, কোথাও তাহসান নেই। ফলে এটা এখন আরো প্রকট, যতটুকুও সম্ভাবনার আশা ছিল সেটাও শেষ হয়ে গেল। তাহসানকে বিয়ের পর রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ছিল রোজা আহমেদ খান। সেখান থেকে ‘খান’ অংশটুকু মুছে ফেলেছেন তিনি।