ফেনী ৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১৮ জানুয়ারি) শুনানি শেষে তার প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন। ফলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ফেনী-৩ আসনে বিএনপির এই প্রার্থী অংশগ্রহণ করতে কোনো বাঁধা থাকবে না।
এর আগে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর মিন্টুর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ উঠেছিল। অভিযোগের ভিত্তিতে বিএনপির প্রার্থীর প্রার্থিতা বাতিলের জন্য আপিল আবেদন জমা পড়ে ইসিতে। তবে তিনি ২৯ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব বাতিলের আবেদন দাখিল এবং প্রয়োজনীয় ফি জমা দেওয়ায় কমিশন আপিলটি নামঞ্জুর করে।
গত ৪ জানুয়ারি ফেনী-৩(সোনাগাজী-দাগনভুঞা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল ইউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক যাচাই বাচাই শেষে মনোনয়নপত্রটি বৈধ ঘোষনা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করার জন্য তিনি ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। গত বছরের ৯ ডিসেম্বর নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেছেন।
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী ৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন আপিলে বৈধ ঘোষিত হওয়ার পর প্রতিদ্বন্ধি প্রার্থী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ডা. মো. ফখরুদ্দিন মানিক মন্তব্য করেছেন, এ আইনি পদক্ষেপ নির্বাচনী লড়াইয়ের অংশ। এতে আমাদের ব্যাক্তিগত, রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবেনা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এতে তিনি লিখছেন, আজ ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬:৪৫ পর মনোয়ন পত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এটি একেবারে সাধারণ এবং আইনি প্রক্রিয়া। সংবিধান, আর পি ও এবং নির্বাচন আচরনবিধি প্রার্থীদের এই সুযোগ দিয়েছে। নির্বাচনে কেউ যেন বাড়তি অথবা বিশেষ সুযোগ নিতে না পারে, সে জন্য আইনের মাধ্যমে তা সুরাহা করার ব্যবস্থা রেখেছে। বাংলাদেশের সংবিধানের ৬৬(২) গ উপধারায় দ্বৈত নাগরিকত্ব নিয়ে সংসদ সদস্য হওয়ার পথ বন্ধ করা হয়েছে। নির্বাচনকে অবাধ ,সুষ্ঠ এবং নিরাপেক্ষ করার জন্য সবাইকে আইন মেনে চলা উচিৎ, আইনের সর্বোচ্চ ব্যাবহারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় ভুমিকা রেখে সকল সংশয় দুর করে অবস্থান স্পষ্ট করবেন।