তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে তিস্তা নদী পরিদর্শন করবেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তারা যৌথভাবে আগামীকাল সোমবার (১৯জানুয়ারী) সকালে তিস্তা নদীর কাউনিয়া থেকে বিভিন্নস্থান পরিদর্শন করবেন।
রবিবার (১৮ জানুয়ারী) বিকালে নীলফামারীতে গণভোট প্রচারনার সফরে এসে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নিজেই।
এসময় তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের দেশের দরকারি সমস্ত কাগজপত্র আমরা চীনের বাংলাদেশস্থ রাস্ট্রদূতের মাধ্যমে চীনা সরকারের নিকট পাঠিয়ে দিয়েছি। এখন চীনের মিনিস্ট্রি অফ কমার্স ও তাদের বিশেষজ্ঞ দল সেগুলো যাচাই বাছাই করছে। এটি খুবই বড় মাপের প্রকল্প। এখানে অনেক ধরনের কম্পিম্যাট আছে। সেচের জন্য পানি দিতে হবে, বন্যাও নিয়ন্ত্রণ করতে হবে। আবার নদীর পাড়ও ভাঙ্গনরোধ করতে হবে। এই তিন-চার ধরণের কাজ একটা নদীর স্বাভাবিক ব্যবস্থাকে যতটুকুন পারা যায় বাঁচিয়ে রেখে তারপর করতে হবে।
উপদেষ্টা আরও বলেন, চীনের বিশেষজ্ঞরা যাচাই বাছাই করছে। কাল চীনের রাস্ট্রদুত যখন আসবেন এবং তিস্তা পরিদর্শন করবেন তখন তিনি আরও বিস্তারিত বলতে পারবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়াতে অনেক টাকার অর্থায়ণ করতে হবে তাদেরকে (চীন)। তারা পুরোপুরি নিশ্চিত হতে চাইবে কারিগড়ি ভাবে এটা সম্পূর্ণ টেকসই। এখন চীনের পক্ষে সেই কাজ করা হচ্ছে। সেই কাজটি শেষ হবার সাথে সাথে আমাদের সরকার না হোক পরের সরকার এসে কাজ শুরু করবে। তবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যা করণীয় ছিল তা আমরা করতে পেরেছি। বিশেষ করে তিস্তানদীর পাড়ে মানুষজনের সাথে চীনা প্রতিনিধির দল এসে কথা বলে গেছেন। এর আগে যে প্রকল্পটা চীনের কাছে জমা দেয়া হয়েছিল সে প্রকল্পে তিস্তাপাড়ের জনমানুষের কোন কথা শোনা হয় নাই। নতুন করে জমা দেয়া প্রকল্পে এবার তিস্তাপাড়ের মানুষজনের কথা সংযুক্ত হয়েছে।
উল্লেখ যে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রচার প্রচারনায় নীলফামারীতে রবিবার বিকালে (১৮ জানুয়ারী) আসেন উপদেস্টা সৈয়দা রিজওয়ান হাসান। নীলফামারীতে বিশেষ হরে গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে তিনি প্রচারনায় শোভাযাত্রা ও মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নের জবাবে তিস্তা পরিকল্পনা নিয়ে এ সব কথা বলেন।