রাঙ্গামাটি ২৯৯ আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার বিকেলে শহরে একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পহেল চাকমা।
সংবাদ সম্মেলনে পহেল চাকমা বলেন, গত শনিবার রাতে রাঙ্গামাটি শহরের স্টেডিয়াম মার্কেট এলাকায় আমার নিজের কার্যালয়ে অপরিচিত দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে আমাকে পাশের একটি রেস্তোরাঁয় ডেকে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলেন। অন্যথায় প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। এতে আমি আমার জীবন নিয়ে সংশয়ে আছি।