শাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা, বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) নির্ধারিত সময় অনুযায়ী আয়োজনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বিক্ষুব্ধরা ‘২০ তারিখে শাকসু দিতে হবে-দিয়ে দাও’, ‘মব করে শাকসু বন্ধ করা যাবে না’, ‘শাকসু মোদের অধিকার’, ‘রুখে দেওয়ার সাধ্য কার’-এমন বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

এর আগে একই দিনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা শাকসু নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা না করার ঘোষণা দেন। পাশাপাশি নির্বাচন কমিশনে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে যাদের মতাদর্শগত অবস্থান প্রশ্নবিদ্ধ, তাদের পদত্যাগ করার আহ্বান জানানো হয়।