জাতীয় বিশ্ববিদ্যালয় ৯টি ক্যাটাগরির পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া দেবে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে বা হাতে হাতে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: সহকারী সিস্টেম অ্যানালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: মাস্টার্স ডিগ্রি, কম্পিউটারবিজ্ঞান বা পদার্থবিজ্ঞান বা ফলিত পদার্থবিজ্ঞান বা গণিত বা পরিসংখ্যান বা বাণিজ্য বা অর্থনীতি বা সামাজিক
বিজ্ঞান বা ব্যবসায় প্রশাসন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমান।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
পদের নাম: সেকশন অফিসার
পদসংখ্যা: ৭টি
যোগ্যতা: ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আবেদনকারীর তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: ২১-৩২ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আবেদনকারীর তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা থাকতে হবে
বয়সসীমা: ২১-৩২ বছর
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় পারদর্শিতা ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
বয়সসীমা: ১৮-৩২ বছর।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। প্রার্থীকে কম্পিউটার অপারেটিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটারে টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ
বয়সসীমা: ১৮-৩২ বছর
বেতন: ৯৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: ৮ম শ্রেণি পাস এবং বিআরটিএ থেকে গাড়ি চালনার লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা: ১৮-৩২ বছর
বেতন: ৯৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: মালি
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বয়সসীমা: ১৮-৩২ বছর।
বেতন: ৯৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: লিফটম্যান
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: ৮ম শ্রেণি পাস এবং লিফট চালনায় অভিজ্ঞতাসহ রক্ষণাবেক্ষণের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮-৩২ বছর।
বেতন: ৯৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: নিরাপত্তাপ্রহরী বা গার্ড
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা: ৮ম শ্রেণি পাস এবং লিফট চালনায় অভিজ্ঞতাসহ রক্ষণাবেক্ষণের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮-৩২ বছর।
বেতন: ৮৫০০-২০,৫৭০ টাকা।
আবেদন ফি: ১-৩ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা; ৪-৮ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং ৯ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা।
আবেদনের পদ্ধতি: অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপিসহ সব ডকুমেন্টসের সত্যায়িত কপির ৯ সেট ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে বা হাতে হাতে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের শেষ সময়
২৮ জানুয়ারি, ২০২৬