জয়পুরহাট-২ আসন

বিএনপির স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহার করেন।

প্রার্থীতা প্রত্যাহারে শেষে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, দলের প্রতি অনুগত্য হয়ে ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। আরও জানাচ্ছি কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর উপজেলার আমার নির্বাচনী আসনের সাধারণ ভোটারদেরকে আসছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

জয়পুরহাট-২ আসন কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর নির্বাচনী আসনে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরবর্তীতে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার কথা ছিল। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত ও দলীয় অনুগত্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।